• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজধানীতে আজ যেসব কর্মসূচি

ভিওডি বাংলা ডেস্ক    ১ মার্চ ২০২৬, ১০:০৬ এ.এম.
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয় যানজট ও ভোগান্তি। তাই বাসা থেকে বের হওয়ার আগে আজ (রোববার, ০১ মার্চ) কোথায় কী আয়োজন রয়েছে, তা এক নজরে দেখে নেওয়া জরুরি।

দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও রাজনৈতিক দলের আয়োজন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কর্মসূচি

দুপুর ২টায় কড়াইল বস্তি পরিদর্শনে যাবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তার সঙ্গে থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৩টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’-এর সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

জাতীয় পার্টির (জাপা) কর্মসূচি

বিকেল ৩টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিএম কাদের। এছাড়া দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

জাতীয় যুবশক্তির কর্মসূচি

ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় যুবশক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। সভাপতিত্ব করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম