• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১

   ১ মার্চ ২০২৬, ০৪:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ৪দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে অপহরণকারী। রাজারহাট থানা পুলিশ ৪দিন পর অপহৃতা ছাত্রীকে রংপুরের কাউনিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে। এসময় পুলিশ অপহরণ করে ধর্ষন করার অপরাধে রায়হান কবির (৩০) কে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রবি চন্দ্র রায়ের মেয়ে ও দশম শ্রেনির ছাত্রী (১৫) গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে সিঙ্গেরডাবরীহাট স্কুল এন্ড কলেজে যায়। সারাদিন পরও সে বাড়িতে ফিরে না যাওয়ায় বাড়ির লোকজন তাকে আত্মীয় ও বন্ধু-বান্ধবদের বাড়িতে খুঁজতে থাকে। ওইদিন রাতে পরিবারের লোকজন জানতে পারে, তার মেয়েকে একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের বখাটে ছেলে রায়হান কবির (৩০) ও  তার লোকজন স্কুলে যাওয়ার পথিমধ্যে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজারহাট থানা এসআই বাদশা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কাউনিয়া সদর থানার সহযোগীতায় কাউনিয়া থানার পাশ থেকে অপহৃতাকে উদ্ধার করে এবং রায়হান কবিরকে গ্রেপ্তার করে রাজারহাট থানায় নিয়ে আসে।

অপহৃতা মেয়েটি জানায়, তাকে অপহরণ করার পর একটি বাড়িতে নিয়ে গিয়ে রায়হান কবির নামের এক যুবক জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় রাজারহাট থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দর্মন আইন (সংশোধীত ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১, তারিখ ০১/০৩/২৬ইং। রোবাবার (১মার্চ) এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, অপহৃতা মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। ধর্ষন হয়েছে কিনা  ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে ধর্ষিতার ২২ধারায় আদালতে জবানবন্দী গ্রহন করা হবে।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার