• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাৎ,পদ হারালেন ছাত্রদল নেতা

কুড়িগ্রাম প্রতিনিধি    ১ মার্চ ২০২৬, ০৫:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে  অর্থ আত্মসাতের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০ টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব নাজমুল মাহমুদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ জয়কে তার পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এবং সেই সাথে দলের সকল নেতাকর্মীকে তার সাথে দলীয় সম্পর্ক না রাখারও নির্দেশ দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এর আগে, ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে রাজিবপুর সদর ইউনিয়নের ধুবালিয়া পাড়া, ধুলাউড়ি ও বাউল পাড়া গ্রামের শতাধিক দরিদ্র মানুষের কাছ থেকে  লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করা হয়।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী