• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কলকাতা থেকে এলো আ. লীগের সাবেক এমপির মরদেহ

নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম-এর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। 

রোববার (১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে মরদেহটি বাংলাদেশে আনা হয়।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহটি বেনাপোলে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়।

গত শুক্রবার কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী ও মেয়ে কলকাতায় উপস্থিত ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় সেখানে অবস্থান করছিলেন। পরে অসুস্থতার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম কলকাতায় যান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জোয়াহেরুল ইসলাম অবৈধভাবে ভারতে পাড়ি জমান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী বৈধ ভিসায় সেখানে যোগ দেন। পরিবারসহ নিউটাউনেই অবস্থান করছিলেন তিনি। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তৃণমূল পর্যায়ে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই অধিক পরিচিত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মারা যাওয়া সাবেক এই এমপির মরদেহ রোববার দিবাগত রাতে লাশবাহী অ্যাম্বুলেন্সে বেনাপোল দিয়ে দেশে আনা হয়। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের