• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চট্টগ্রামে এনসিপির উদ্যোগে বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি    ২ মার্চ ২০২৬, ০৯:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে চট্টগ্রামে বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার দ্য কিং অব চিটাগাং কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও মাননীয় সংসদ সদস্য (ঢাকা-১১) জনাব নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সংগঠক (দক্ষিণাঞ্চল) ও মাননীয় সংসদ সদস্য (কুমিল্লা-৪) জনাব হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম সমন্বয়ক ও মাননীয় সংসদ সদস্য (নোয়াখালী-৬, হাতিয়া) জনাব আব্দুল হান্নান মাসউদ, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন।

ইফতার মাহফিলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, দলীয় কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী দিনে জাতীয় নাগরিক পার্টিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভিওডি বাংলা/রানা সাত্তার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার