• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আরফাত রহমান কোকো'র

দশম মৃ'ত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

   ২৪ জানুয়ারী ২০২৫, ০১:০১ পি.এম.
আরফাত রহমান কোকো'র মৃ'ত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। 

শুক্রবার(২৪ জানুয়ারি) সকালে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় তিনি বলেন এক-এগারোর পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। 

মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেয়া হচ্ছে। নিজের চেহারা আয়না দিয়ে দেখুন, দেশবাসীকে ঠকানোর পাঁয়তারা করবেন না। আমাদের ভারতের দালাল বা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন না। চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর চেষ্টা করুন।

নতুন দল গঠন বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে আব্বাস বলেন নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না। গণতান্ত্রিক ধারায় দল পরিচালনা করুন, বিএনপি আপনাদের স্বাগত জানাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীরা। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল