• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও বড় হুমকি: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ০৪:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনীর সুনির্দিষ্ট হামলা চালানো হচ্ছে। যদিও হামলা অব্যাহত থাকলেও, ইসরায়েলি সেনারা স্বীকার করেছে যে ইরানের হাতে এখনও বড় পরিমাণ ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, “আমরা ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করেছি। ইরানি এসব ব্যবস্থা ইসরায়েলের সীমান্তের জন্য বড় হুমকি ছিল। আমরা এই হামলা অব্যাহত রাখব এবং তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা কমিয়ে আনব। তবে মনে রাখবেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য নয়।”

পৃথক বিবৃতিতে ইসরায়েলি সেনারা জানিয়েছেন, গত রাতে পশ্চিম ইরানের ইসফাহানে অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ, উৎপাদন ও উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এছাড়া, লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) এর সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে, ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও হামলার দাবি করা হয়েছে।

আইএআই হলো ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যা যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, স্যাটেলাইট এবং মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ও বেসামরিক পণ্য উৎপাদন করে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ বলেছে, “লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে বুধবার রাত ২টার দিকে আমরা অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত আইএআইর সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছি।”

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম