• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস

এবার ঈদুল ফিতরের ছুটি ৭ দিন

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও এক দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৮ মার্চও নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এবার ঈদুল ফিতরে ছুটি পাওয়া যাবে সাত দিন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে  মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা শেষে ঈদুল ফিতরের ছুটির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে চলে। সরকার ২১ মার্চ ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করেছে।

এর আগে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে চার দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এছাড়া ঈদের ছুটি শুরুর আগের দিন ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি। মূলত, বুধবার (১৮ মার্চ) অফিস খোলা রাখার কথা থাকলেও মন্ত্রিপরিষদ সভায় ছুটি অনুমোদন পাওয়ায় নতুন করে আরও এক দিন যোগ হয়েছে।

ফলে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এবার টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। বিশেষ করে যারা ছুটি ম্যানেজ করতে পারলে, ঈদের পরে ২৪ ও ২৫ মার্চের ছুটির সঙ্গে যোগ করলে তারা টানা ১২ দিনের বিশ্রতি পাবেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। তার সঙ্গে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক দীর্ঘ ছুটির সময় সৃষ্টি হবে।

সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষও আনন্দিত। ঘরমুখো মানুষ এবং যাত্রীরা এবার পরিকল্পনা অনুযায়ী নিরাপদভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন। এছাড়া ব্যবসায়ী ও পরিবহন খাতেও ঈদের ছুটির প্রস্তুতি কার্যক্রম আরও সুসংহত হবে।

ঈদুল ফিতরের এই ছুটির বাড়তি দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন দফতরের কার্যক্রমে সাময়িকভাবে প্রভাব ফেলতে পারে। তবে সরকার জানিয়েছে, ছুটি নির্ধারণের মাধ্যমে দেশের জনগণ যাতে শান্তি ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সদরঘাট-ফতুল্লা নৌপথে বালুবাহী নৌযানে অভিযান
সদরঘাট-ফতুল্লা নৌপথে বালুবাহী নৌযানে অভিযান
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী