• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সব ইসলামী দলের জন্য এক ভোটবাক্স: রেজাউল করিম

   ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায় মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। 

তিনি জানান, আগামী নির্বাচনে যেন সব ইসলামী দলগুলোর একটি মাত্র ভোটবাক্স হয় সে ব্যাপারে কাজ চলছে। সব ইসলামী দল মিলিয়ে নির্বাচনী জোটের ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি। 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এ কথা বলেন তিনি। 

রেজাউল করিম বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এটা হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায়। 

দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগও করেন তিনি। 

তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই।

এসময় বাংলাদেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। 

তারা বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল