• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপি নির্বাচিত এমপিদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০৪:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনের আগে প্রথমবার নির্বাচিত বিএনপি এমপিদের জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। এই কর্মশালার লক্ষ্য এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির কাজ এবং মন্ত্রিসভার সংসদীয় রেওয়াজ সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিতব্য এই কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

দলীয় সূত্রে জানা গেছে, কর্মশালার মাধ্যমে এমপিদের স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে নজরদারি কৌশল শেখানো হবে। এছাড়া মন্ত্রীরা দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও ধারণা পাবেন।

প্রথম দিনে, ৬ মার্চ, কর্মশালা দু’টি সেশনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্ন ভোজের বিরতির পর বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় সেশন হবে, যেখানে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে অনুষ্ঠিত হবে। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকালের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। 

লক্ষ্মীপুর-রামগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, “আমাকে আগামী শনিবার আড়াইটার সময় গুলশান কার্যালয়ে যেতে বলা হয়েছে। আমাদের নেতা আমাদের দিকনির্দেশনা দেবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের