• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সিলেটে সরকারি রাস্তার ইট লুট, জামায়াত নেতাসহ আটক ৬

সিলেট প্রতিনিধি    ৫ মার্চ ২০২৬, ১০:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি একটি রাস্তা থেকে ইট লুটপাটের ঘটনায় জামায়াত নেতাসহ ছয়জনকে আটক করেছে টাস্কফোর্স। এ সময় বিপুল পরিমাণ ইট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মুনশীবাজার, বলরামেরচক, আইয়র ও উত্তর আইয়রসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

তিনি জানান, সম্প্রতি উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র হয়ে হাজীগঞ্জ সড়কের সরকারি ইট লুটপাটের খবর পাওয়া যায়। পরে ইট উদ্ধারে টাস্কফোর্স অভিযান শুরু করে।

আটকদের মধ্যে মো. মাহফুজুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, অভিযান এখনও চলমান রয়েছে। এ পর্যন্ত ৪০ থেকে ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।

এদিকে এলাকাবাসীর দাবি, ওই রাস্তা থেকে প্রায় চার লাখ ইট লুটপাট হয়েছে।

জামায়াত নেতা আটকের বিষয়ে জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন বলেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছেন। বিস্তারিত জানার পর তিনি মন্তব্য করবেন।

অভিযানে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, আনসার, পানি উন্নয়ন বোর্ডের সদস্য এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী