• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ১০:১৯ পি.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে চালানো হামলা বা সংঘাতের সম্ভাব্য সমাপ্তি নিয়ে ট্রাম্প এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। তবে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার প্রশাসনের লক্ষ্য চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে তাদের উদ্দেশ্য অর্জন করা। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং তারা কাজটি শেষ করতে চান।

ট্রাম্প আরও দাবি করেন, ভবিষ্যতে ইরানে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দেশটির অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করবে।

তিনি লেখেন, এরপর যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা একসঙ্গে কাজ করে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনবে এবং দেশটিকে আগের চেয়ে আরও বড়, উন্নত ও শক্তিশালী অর্থনীতিতে পরিণত করবে।

বার্তার শেষে ট্রাম্প বলেন, ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তিনি ‘মেক ইরান গ্রেট এগেইন’ স্লোগানও ব্যবহার করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম