• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার

   ৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছিনাই গেট এলাকায় মঞ্জু মিয়ার আলুর গোডাউন মেসার্স মোশারফ ট্রেডার্স থেকে শ্রমিকরা (কুলি) আলুর বস্তা বের করার সময় একটি বস্তার ভেতরে সন্দেহজনক পিংক কালারে প্লাস্টিকের প্যাকেট দেখতে পান। বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক মনে হলে তারা স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাজারহাট থানার এসআই এরশাদের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক প্যাকেটটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্যাকেটের ভেতরে প্রায় ৯ কেজি গাঁজা রয়েছে।

এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৮, তারিখ: ০৭/০৩/ ২০২৬।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আলুর বস্তার মধ্যে লুকিয়ে এগুলো বাইরে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভিওডি বাংলা-প্রহলাদ মন্ডল সৈকত/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু