• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ডনের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ এ.এম.
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) লন্ডনে পৌঁছে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কমনওয়েলথের একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, আবিদা ইসলাম লন্ডনের বাংলাদেশ হাইকমিশনকে অনেকটা ‘আওয়ামীকরণ’ করে রেখেছিলেন। বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তাকে এই পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম পঞ্চদশ বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতায় বাংলাদেশের মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরের বিভিন্ন শাখাতেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

২০২৪ সালের অক্টোবর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে অভ্যর্থনা জানানো হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার