• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঝিনাইদহে ফিলিং স্টেশন ভাঙচুর, ৩ বাসে আগুন

ঝিনাইদহ প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ১০:৩৬ এ.এম.
ঝিনাইদহে ৩ বাসে আগুন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে একটি ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধরের ঘটনায় নিরব নামে এক যুবক নিহত হওয়ায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ফিলিং স্টেশন ভাঙচুর করা হয় এবং তিনটি বাসে আগুন দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) রাতের ঘটনায় শহরের আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর চালানো হয়। এছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। তবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুড ব্যবসা করতেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৩টার দিকে বাস টার্মিনালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত শেষে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এর আগে রাত ১টার দিকে নিহতের ঘটনায় ক্ষুব্ধ জনতা শহরের আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ হোসেন জানান, তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরে নিরব মারা যান।

ভিওডি বাংরা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২