• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০৩:২৯ পি.এম.
এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতৃবৃন্দ-ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় নারীশক্তি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। 

রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নারী নেত্রীরা এতে অংশ নেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম জাতীয় নারীশক্তির নেতৃত্ব ঘোষণা করেন। তিনি সাবেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক এবং মনিরা শারমিনকে আহ্বায়ক করে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেন। তিনি বলেন, দেশে নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই সংগঠন গঠন করা হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, নারীবান্ধব পরিবেশের অভাবে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সম্মুখ সারিতে থাকা অনেক নারী সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পাননি। সেই সীমাবদ্ধতা কাটিয়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করতে জাতীয় নারীশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফরিদা আখতার বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরও বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে মনোনয়ন না দিয়ে যোগ্য ও দক্ষ নারীদের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের