• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উদ্ধার ৬ সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০৪:০৪ পি.এম.
সাউন্ড গ্রেনেড-ছবি-ভিওডি বাংলা

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরের দিকে প্রধান বিচারপতির প্রবেশ গেটের ডান পাশে সন্দেহভাজন বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ সূত্রে জানা যায়, পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। বিশেষজ্ঞ দল দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,  দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এগুলো পুলিশের কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সে বিষয়টি জানা যায়নি।

ভিওডি বাংলা/জা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের