• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

টি–টোয়েন্টি বিশ্বকাপ

রেকর্ড বই ওলট-পালট করে দিল বিশ্বচ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ১০:৩৯ এ.এম.
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে আহমেদাবাদে। ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। একই সঙ্গে ভেঙেছে একের পর এক রেকর্ড।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন

এই নিয়ে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। এর আগে তারা ২০০৭ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম দল হিসেবে এই প্রতিযোগিতায় তিনটি শিরোপা জয়ের কৃতিত্বও এখন ভারতের। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দুইবার করে ট্রফি জিতেছিল।

ভারত প্রথম দল হিসেবে টানা দুইবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়েছে। পাশাপাশি ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ জয়ের ইতিহাসও লিখেছে তারা।

নকআউটে রেকর্ড রান

আহমেদাবাদের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ২৫৫ রান করে ভারত। আন্তর্জাতিক টি–টোয়েন্টির কোনো নকআউট ম্যাচে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৫৩ রান করেছিল ভারত।

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে কোনো দল দুইশ রানের গণ্ডিও পার করতে পারেনি।

বড় ব্যবধানে জয়

ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছে ভারত। টি–টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসেবে এটিই ভারতের সবচেয়ে বড় জয়।

বুমরাহর দুর্দান্ত বোলিং

ফাইনালে জসপ্রীত বুমরাহ ১৫ রান দিয়ে নেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটিই তার প্রথম চার উইকেটের সাফল্য। বিশ্বকাপের ফাইনালে চার উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি।

ব্যাটে অভিষেকের ঝড়

১৮ বলে ফিফটি করে বিশ্বকাপ নকআউট ম্যাচে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।

স্যামসনের ঐতিহাসিক ইনিংস

ফাইনালে ৮৯ রান করেন সাঞ্জু স্যামসন, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল ৮৫ রান।

তিনি সেমিফাইনাল ও ফাইনাল—দুই ম্যাচেই পঞ্চাশের বেশি রান করে বিরল কীর্তিও গড়েছেন।

ওপেনিংয়ে রেকর্ড জুটি

অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন মিলে ওপেনিংয়ে করেন ৯৮ রান। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওপেনিং জুটিতে এটিই সর্বোচ্চ।

পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান করে তারা যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোরের রেকর্ডও স্পর্শ করেছে।

স্যামসনের দারুণ টুর্নামেন্ট

এই বিশ্বকাপে মোট ৩২১ রান করেছেন স্যামসন, যা টি–টোয়েন্টি বিশ্বকাপে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। তিনি টুর্নামেন্টে মেরেছেন ২৪টি ছক্কা, যা এক আসরে সর্বোচ্চ।

সব মিলিয়ে রেকর্ডের বন্যায় ভেসে ভারতের হাতে উঠেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার