• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ১১:২০ এ.এম.
মোহাম্মদপুর থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুটি আইফোন পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীও গ্রেপ্তার করা হয়েছে। মহাপরিচালক মো. মোতাহার হোসেন দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এ কর্মরত।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর নাম শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। রোববার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানার অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ এবং ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

ঘটনা ঘটেছিল শনিবার রাত ১১টার দিকে। মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে মহাপরিচালক হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্রসহ তাকে ঘিরে ধরে মারধর করে। তাদের হাতে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স, নগদ ১৫ হাজার টাকা এবং একটি দামী ঘড়ি ছিনতাই করা হয়।

মোহাম্মদপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী