• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাঘায় সিএনজি–ভটভটির সংঘর্ষে তিনজন নিহত

রাজশাহী প্রতিনিধি    ৯ মার্চ ২০২৬, ১২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডীপুরের হযরত আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালক যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় প্রচণ্ড কুয়াশার কারণে দুই যানকে একে অপর দেখা যাচ্ছিল না। এতে লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালক আব্দুর রহমান শরিফুল (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের বিধান দাস (৫৫) ও শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০) নিহত হয়েছেন।

আহত হয়েছেন শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, লালপুর থেকে আসা সিএনজিতে পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে এবং তদন্ত চলছে।

ভিওডির বাংরা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার