• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভোট কারচুপির অভিযোগে আরও পাঁচ প্রার্থীর হাইকোর্টে আবেদন

আদালত প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ১২:৫৪ পি.এম.
হাইকোর্ট। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আরও পাঁচ প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে রয়েছে বিএনপির চারজন ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) একজন প্রার্থী। 

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক নির্বাচনী ট্রাইব্যুনালে এসব আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

নতুন আবেদনকারী বিএনপির চার প্রার্থী হলেন—

কুমিল্লা-১১ আসনের মো. কামরুল হুদা

ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার

চাঁদপুর-৪ আসনের মো. হারুনুর রশীদ

সিরাজগঞ্জ-৪ আসনের এম আকবর আলী

চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী ওমর ফারুকও ভোট কারচুপির অভিযোগ করে হাইকোর্টে আবেদন করেছেন।

এর আগে ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০ জনেরও বেশি প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি সযত্নে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

এ পর্যন্ত বিএনপির ১০টি, জামায়াতের ৭টি এবং একজন স্বতন্ত্র প্রার্থীর আবেদন গ্রহণ করে নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার অনুযায়ী, নির্বাচনে যে কোনো অনিয়ম বা কারচুপির বিরুদ্ধে প্রার্থীরা হাইকোর্টে ‘নির্বাচনী আবেদন’ করতে পারেন। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এ ধরনের আবেদন গ্রহণ ও শুনানি করছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের