টপ নিউজ
দুদক মহাপরিচালক হলেন বিচারক আলী হোসাইন
ভিওডি বাংলা ডেস্ক
৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পি.এম.

ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগ্যাল) নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলী হোসাইন।
সোমবার (৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আলী হোসাইন এর আগে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
ভিওডি বাংলা/এমএস







