• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনকালে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখায় পুলিশকে ইইউর প্রশংসাপত্র

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। 

সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ প্রধানের সঙ্গে দেখা করেন মিশন প্রধান এইচ. ই. মি. রজার ক্লেটন নেতৃত্বাধীন ইইউ দল। 

নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে অবজারভেশন মিশনের পক্ষ থেকে আইজিপির কাছে একটি প্রশংসাপত্র হস্তান্তর করা হয়। 

সাক্ষাতকালে আইজিপি নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকার প্রশংসা করেন।  এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
দুই আসনের উপ-নির্বাচনে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন
দুই আসনের উপ-নির্বাচনে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন
৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন
৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন