• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কিশোরগেঞ্জে সাংবাদিকদের ওপর হামলা

দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নিলামের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের দায়িত্ব প্রাপ্ত আমলগ্রহকারী জিআর নং ১ আদালতের বিচারক ফখরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গেলে নিলাম সিন্ডিকেটের হামলার গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশন জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।

এ ঘটনায় ওই দিন রাতে আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী প্রধান আসামি কিশোরগঞ্জ পৌর কৃষক দলের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মিয়া ও তার অনুসারী মনাকে আটক করে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মীর শাখাওয়াত হোসেন বলেন, “পাগলা মসজিদের মতো পবিত্র স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আমরা আশা করছি রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

মোহাম্মদ আবুল কালম ভূইয়া জানায়, রিমান্ডে এনে আসামিদের জিজ্ঞাসাবাদ করে হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করা হবে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী