• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মার্চ ২০২৬, ০৯:২৭ এ.এম.
সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের দেশে ফেরানো হচ্ছে-ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে উত্তেজনা ও সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (১০ মার্চ) এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

টমি পিগট জানান, এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক বিভিন্ন উপায়ে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। তাদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স। এই টাস্কফোর্সের মাধ্যমে জরুরি যোগাযোগ, নিরাপদ যাতায়াত ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

পররাষ্ট্র দপ্তর আরও জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনেরও বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে অনেক নাগরিককে সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। তবে দেখা গেছে, চার্টার ফ্লাইটগুলোতে গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল।

কর্তৃপক্ষের মতে, অনেক মার্কিন নাগরিক নিজ উদ্যোগে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে আগেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। ফলে চার্টার ফ্লাইটে যাত্রীসংখ্যা তুলনামূলক কম ছিল।

এদিকে অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও চালু রয়েছে। চার্টার ফ্লাইটের পাশাপাশি স্থলপথ ব্যবহার করেও অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান