• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘একসাথে আলাদা’তে চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

   ১১ মার্চ ২০২৬, ০৯:৫০ পি.এম.
অভিনেত্রী পারসা ইভানা। ছবি: সংগৃহীত

একটি মৃত ও শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্প নিয়ে নির্মিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’। এই কাজটি নিয়ে আসন্ন ঈদে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী পারসা ইভানা। রেজাউর রহমান পরিচালিত এই ওয়েবফিল্মের ঝলকে ইভানাকে দেখা গেছে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং এক চরিত্রে।

চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে।

গল্পে ফারহান ও আমিরা নামের দুই চরিত্র তাদের জীবনের বাস্তবতায় দিশেহারা হয়ে পড়ে। কী করবে, কোন পথে এগোবে—তা যেন বুঝে উঠতে পারে না তারা। সুখ যেন তাদের কাছে অধরাই থেকে যায়। দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও সুখ যেন থাকে বিপরীত পাশে। ফারহান ও আমিরার মানসিক দ্বন্দ্ব, পরিবার ও সমাজের চাপ—সব মিলিয়ে এগিয়ে যায় গল্পের ধারা।

অভিনেত্রী পারসা ইভানা।

পারসা ইভানা বলেন, চরিত্রটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন অভিজ্ঞতার। তার ভাষায়, এটি মূলত রোমান্টিক ধাঁচের হলেও এর ভেতরে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা রয়েছে। তিনি জানান, সহশিল্পী ইয়াশ রোহানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ, এবং দুজনই চেষ্টা করেছেন গল্পের আবেগটি যথাযথভাবে তুলে ধরতে।

পরিচালক রেজাউর রহমান বলেন, গল্পটি মূলত বর্তমান সময়ের সম্পর্কের বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি। ভালোবাসা থাকলেও ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ ও নানা বাস্তবতা সম্পর্কের সমীকরণ বদলে দিচ্ছে। সেই পরিবর্তনের আভাসই দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ একটি অনলাইন প্রদর্শন মাধ্যমে মুক্তি পাবে ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’