• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মার্চ ২০২৬, ১১:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। এ বিষয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন।

পোস্টে গালিবাফ বলেন, শুরুতে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার উদ্দেশ্য ছিল শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়া। তার দাবি, এখন ইরান চাইলে আগের তুলনায় কম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেন, অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং উৎপাদন কেন্দ্রগুলো ধাপে ধাপে ধ্বংস করা হচ্ছে।

তবে গালিবাফ ওই দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখনও কার্যকর রয়েছে।

সূত্র: আল-জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম