• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

স্পোর্টস ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৪:৫০ পি.এম.
নাহিদ রানা -ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নতুন উজ্জ্বল তারকা নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেকের মতোই নজর কাড়লেন এই পেসার। মাত্র ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন রানা, যা দলকে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে পৌঁছে দিয়েছে। ম্যাচসেরা হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) রানাকে নিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্যাপশনে লিখেছে, ‘নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।’

গতি, বাউন্সার ও লেংথ পরিবর্তনের মাধ্যমে পাকিস্তানি ব্যাটারদের চাপে ফেলেছেন নাহিদ রানা। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ানকে লাগাতার শর্ট বলের পরে লেংথ পরিবর্তন করে আউট করেছেন। 

এছাড়া সাহিবজাদা ফারহান, শামাইল হোসাইন, মাজ সাদাকাত ও সালমান আলী আগাকে শর্ট বলে ফেরিয়েছেন। রানার সর্বোচ্চ বোলিং গতিও ছিল ঘণ্টায় ১৪৮.৩ কিলোমিটার।

পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ক্রিকেট বিশ্বে যেমন শোয়েব আখতারকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’, মাশরাফি বিন মর্তুজাকে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে ডাকা হয়, রানাকেও কি ‘চাঁপাই এক্সপ্রেস’ নামে ডাকা যায়? গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন দেখার পর রানার মুখে দেখা গেছে এক চিলতে হাসি। 

আইসিসির পোস্টে লেখা হয়েছে, “নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।” বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯:৫২ মিনিটে পোস্ট করা এই ভিডিওটি তিন ঘণ্টার মধ্যেই ৩১ হাজার প্রতিক্রিয়া পেয়েছে এবং ২৫ লক্ষ দর্শক দেখেছেন। অনেকেই তাকে ‘চাঁপাই এক্সপ্রেস’ হিসেবে সম্বোধন করেছেন।

রানাকে এই নতুন ‘এক্সপ্রেস’ ব্র্যান্ডিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে উত্তর দিয়েছেন, “আমি নিজেকে কোনো ব্র্যান্ডিং মনে করি না। নিজেকে সাধারণ মানুষ মনে করি। চেষ্টা করি কীভাবে ভালো পারফর্ম করতে পারব।”

সাহিবজাদা ফারহান, শামাইল হোসাইন, মাজ সাদাকাত, সালমান আলী আগা-এই চার ব্যাটারকে শর্ট বলে আউট করেছেন রানা। আর মোহাম্মদ রিজওয়ানকে লাগাতার শর্ট বলের পর লেংথটাকে পরিবর্তন করে উইকেট পেয়েছেন। রানাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরও।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে