• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পি.এম.
মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে নির্মাণ সাইটে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-ছবি: সংগৃহীত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণ সাইটের গেস্টহাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন, এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও দু’জন। 

শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণ সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এই মর্মান্তিক ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা এবং নিরাপত্তা বাহিনী গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতরা হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের প্রভাবে গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

হাইকমিশন ইতোমধ্যেই একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করছে। স্থানীয় প্রশাসন বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত
ইরানের হামলায় আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত
ইরানের হামলায় আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত