• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সৈয়দপুরে ইফতার ও খাল খনন উদ্বোধন আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পি.এম.
সৈয়দপুরে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় বিএনপি নেতারা অংশ নেন-ছবি-ভিওডি বাংলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এক বিশাল ইফতার মাহফিল ও প্রধানমন্ত্রী দিনাজপুর আগমনে খাল খনন উদ্বোধনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতার মাহফিল ও আলোচনা সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু (এমপি)।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল্লাহ রুবেল, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী ও পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট এসএম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপি সহ সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি মুসলিম উম্মাহ, বর্তমান প্রধানমন্ত্রী ও তারেক রহমান সহ উপস্থিত সকলের সুখ ও সমৃদ্ধ জীবন কামনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার ও আলোচনা সভার এক গুরুত্বপূর্ণ অংশ ছিল আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী দিনাজপুরে আগমনে খাল খনন উদ্বোধন কর্মসূচি সংক্রান্ত বিষয় আলোচনা। নেতারা কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সকল সংশ্লিষ্টের সহযোগিতা কামনা করেন।

ভিওডি বাংলা-মো. মাইনুল হক/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী