• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মঞ্চে কান্না, গলায় সমস্যা:

সুনিধি চৌহানের কলকাতা কনসার্ট নতুন তারিখে

বিনোদন ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পি.এম.
সুনিধি চৌহান-ছবি: সংগৃহীত
সুনিধি চৌহান-ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান সম্প্রতি লখনৌতে এক কনসার্টের সময় মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানে গলার সমস্যার কারণে গান গাইতে না পারায় তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়েছিলেন। এ ঘটনায় শারীরিক অসুস্থতার প্রেক্ষাপটে কলকাতায় তার আসন্ন কনসার্টও স্থগিত করা হয়েছে।

সুনিধি চৌহান তার ‘আই অ্যাম হোম’ মিউজিক্যাল ট্যুরের অংশ হিসেবে দুই মাস ধরে ভারতের বিভিন্ন শহরে কনসার্ট করছেন। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, গলার সংক্রমণের কারণে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

এর ফলে, ১৪ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ড-এ হওয়ার কথা থাকা কনসার্টটি এখন ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। যারা ইতিমধ্যে ১৪ মার্চের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিট ব্যবহার করে নতুন তারিখে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

মঞ্চে কান্নাজড়িত গলায় সুনিধি বলেন, “দীর্ঘ ক্যারিয়ারে এমন পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি।” লখনৌয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তিনি কলকাতার ভক্তদের আশ্বস্ত করে নতুন কনসার্টের তারিখ ঘোষণা করেছেন।
 
ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিনোদন সাংবাদিকরা। ছবি: ভিওডি বাংলা
পেশাগত কাজে বাধা, বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন
ছবি: সংগৃহীত
প্রাণনাশের হুমকির অভিযোগে সরব সাংবাদিকরা, এফডিসিতে কর্মসূচি
সাদিয়া জাহান প্রভা
‘বিবাহিত পুরুষের প্রেমে জড়াবে না’, প্রভার পরামর্শ