• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মসজিদ-মন্দির উন্নয়নে অনুদানের চেক তুলে দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়া প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৬:০১ পি.এম.
মসজিদ-মন্দির উন্নয়নে অনুদানের চেক তুলে দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম। ছবি: ভিওডি বাংলা

বগুড়া পৌর এলাকা ও সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজে অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বরাদ্দ প্রদান করেন।

বগুড়া সফরকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করে দেখান। তিনি বলেন, ভোটের সময় দেওয়া হাতের কালি শুকানোর আগেই তাঁর নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং ইতোমধ্যে দেশবাসী তার সুফল দেখতে পাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশের দৃশ্যপট বদলে গেছে।

অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের উন্নয়ন কাজে বরাদ্দের চেক সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় বগুড়া জেলা বিএনপি, শহর বিএনপি ও সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ. স. ম. জাকারিয়া/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী