• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আতঙ্কে রোগী ও স্বজনরা

হাটহাজারীতে প্রসূতিকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় গনি হসপিটালে এক প্রসূতি রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে।

গত বুধবার (১১ মার্চ) হসপিটালে ভর্তি হওয়ার পর ওই রোগীকে গত মাসে মেয়াদোত্তীর্ণ হওয়া ‘হার্টম্যান’ নামের একটি স্যালাইন পুশ করে শেষ করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় রোগী ও তার পরিবারে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী রোগীর স্বামী মোঃ মহিউদ্দিন জানান, প্রসব বেদনা নিয়ে তার স্ত্রীকে স্থানীয় গনি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। ভর্তি করার পর হসপিটাল কর্তৃপক্ষ তাকে স্যালাইন দেয়। পরে তিনি এসে লক্ষ্য করেন যে, তার স্ত্রীর শরীরে দেয়া স্যালাইনটি মেয়াদোত্তীর্ণ।

তিনি বলেন, এ ধরনের স্যালাইন ৫টি দেয়া হয়েছে আমি একটি পেয়েছি যা মেয়াদোত্তীর্ণ বাকিগুলো তারা সরিয়ে নিয়েছে। আমি কিভাবে নিশ্চিত হবো বাকিগুলোর মেয়াদ ছিল। “বিষয়টি দেখে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ি। পরে সিজারিয়ানের মাধ্যমে আমাদের একটি নবজাতক সন্তান হয়েছে। তবে মা ও শিশুর শারীরিক অবস্থা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।”
ঘটনার বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সরজমিনে গিয়ে হসপিটালের চেয়ারম্যান ওসমান গনিকে হসপিটালে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
তবে হসপিটালের ম্যানেজার মোঃ মুরাদ বিষয়টি স্বীকার করলেও ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

হসপিটালের এক পরিচালক মোঃ নাছির উদ্দিন বলেন, “মেয়াদোত্তীর্ণ মেডিসিনগুলো প্রতি মাসে আলাদা করে রাখা হয়। সম্ভবত কোনো নার্স ভুলবশত সেগুলোর একটি ব্যবহার করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার বলেন, “এ ধরনের ঘটনায় যদি ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দেয়, তাহলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

স্থানীয়রা জানান এ হসপিটালের বিরুদ্ধে বিগত সময়েও নানান অভিযোগ উঠেছে।

ভিওডি বাংলা/এম ওসমান গনি/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদের প্রথম দিনেই বিরোধীদলের দায়িত্বহীনতার প্রমাণ পেয়েছে জনগণ
রহমাতুল্লাহ সংসদের প্রথম দিনেই বিরোধীদলের দায়িত্বহীনতার প্রমাণ পেয়েছে জনগণ
পাবনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পাবনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন
দেশ-বিদেশের ১৬০০ মুসল্লি যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন