• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাবনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনা প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৭:০৪ পি.এম.
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: ভিওডি বাংলা

পাবনায় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম বাজার এবং চিনাখড়া বাজারে বাজার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

মাহমুদ হাসান রনি জানান, অভিযানকালে সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম বাজারে আজিমুদ্দীনের তেলের দোকানে অবৈধভাবে জ্বালানী তেল মজুত রাখার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিনে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে মেসার্স মামুন মেশিনারীজ নামে একটি প্রতিষ্ঠানকে বেশি দামে জ্বালানী তেল বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অবৈধভাবে মজুত রাখা তেল জব্দ করে তা প্রকাশ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এ সময় অভিযানে সহায়তা করেন পাবনা জেলা পুলিশের একটি চৌকস টিম।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার