• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রহমাতুল্লাহ

সংসদের প্রথম দিনেই বিরোধীদলের দায়িত্বহীনতার প্রমাণ পেয়েছে জনগণ

বরিশাল প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৭:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সংসদের প্রথম অধিবেশনেই বিরোধীদলের দায়িত্বহীন আচরণের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে দেশের জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

তিনি বলেন, সাংবিধানিক বিধান অনুযায়ী একটি নতুন সরকার, নতুন রাষ্ট্রব্যবস্থা ও নতুন সংসদ গঠনের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছিল। দীর্ঘদিন ধরে জনগণ একটি কার্যকর, দায়িত্বশীল ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম সংসদের স্বপ্ন দেখে আসছিল। সেই প্রত্যাশা থেকেই মানুষ নতুন সংসদের দিকে গভীর আগ্রহ ও আশাবাদ নিয়ে তাকিয়ে ছিল।

কিন্তু সংসদের প্রথম দিনেই বিরোধীদলের হট্টগোল, বিশৃঙ্খলা সৃষ্টি এবং ওয়াকআউটের মতো কর্মকাণ্ড দেশের রাজনৈতিক সংস্কৃতি ও সংসদীয় গণতন্ত্রের প্রতি প্রশ্ন তুলে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। রহমাতুল্লাহ বলেন, সংসদ হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়ার প্রতিফলনের সর্বোচ্চ স্থান। সেখানে বিরোধীদলের দায়িত্ব হচ্ছে গঠনমূলক সমালোচনা ও যুক্তির মাধ্যমে সরকারের কার্যক্রমকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করা।

তিনি আরও বলেন, বিরোধীদলের এমন আচরণে দেশের তরুণ প্রজন্ম হতাশ হয়েছে এবং সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনগণ আশা করেছিল সংসদের প্রথম অধিবেশন থেকেই দেশের গুরুত্বপূর্ণ সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইতিবাচক আলোচনা হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।

শুক্রবার (১৩ মার্চ) বরিশাল নগরীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন একঝাঁক তরুণ-তরুণীর উদ্যোগে 'ইচ্ছে পূরণ ফাউন্ডেশন' নামের সংগঠনের ব্যানারে নগরীর সিস্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ১৭০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, দুধ ও সেমাই।

সংগঠনের চেয়ারম্যান শরীফ নুরুল্লাহ সাব্বির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ল কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এবং ব্যবসায়ী মো. ইউনুস মিয়া।

শেষে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, গণতন্ত্রের শক্ত ভিত গড়ে তুলতে হলে সরকার ও বিরোধীদল উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং জনগণের প্রত্যাশাকে সম্মান জানানো সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিরোধীদল সংসদের প্রতি আরও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে এবং দেশের গণতান্ত্রিক ধারা শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পাবনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন
দেশ-বিদেশের ১৬০০ মুসল্লি যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন
রাজশাহীর পলাতক সাবেক এমপির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
রাজশাহীর পলাতক সাবেক এমপির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ