• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর থেকেই খাল খনন কর্মসূচি শুরু করবেন তারেক রহমান

দিনাজপুর প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ১০:১৪ পি.এম.
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। সংগৃহিত ছবি

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার সাহাপাড়া খাল খনন উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করা হবে। 

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুরের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ ও সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খনন করা অনেক খাল বর্তমানে পলি জমে ভরাট হয়ে গেছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাহিদ হোসেন বলেন, সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যার ঝুঁকি কমবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে।

তিনি আরও জানান, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শুধু খনন নয়, খালের পাড় সংরক্ষণ, বাঁধ নির্মাণ এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রমও নেওয়া হবে। এর ফলে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পাবনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন
দেশ-বিদেশের ১৬০০ মুসল্লি যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন
রাজশাহীর পলাতক সাবেক এমপির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
রাজশাহীর পলাতক সাবেক এমপির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ