• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনাগাজী

হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল

ফেনী প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ১১:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও এলাকার ঐতিহ্যবাহী হাজী বজলের রহমান (সৌদিয়া) জামে মসজিদ-এর দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সোনাগাজী উপজেলা শাখার সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ, দক্ষিণ আফ্রিকা বিএনপির সদস্য ও সাবেক যুবনেতা ওমর ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম শাখার সদস্য অ্যাডভোকেট মমিনুল হক, উপজেলা সমবায় দলের আহ্বায়ক ছালাহ উদ্দিন আকবর, ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক শহিদুল্লা কিরণ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান টিপু, ইউনিয়ন যুবদল নেতা ইমরান মিয়াজী, মাসুদ, মুরাদ ও বাবলুসহ চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক আরিফ মিয়াজী, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল মামুন এবং সমাজ কমিটির সভাপতি-সম্পাদকসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান। পরে ইফতার মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/জহির আদনান/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পাবনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন
দেশ-বিদেশের ১৬০০ মুসল্লি যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন
রাজশাহীর পলাতক সাবেক এমপির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
রাজশাহীর পলাতক সাবেক এমপির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ