• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ঈদে ওটিটিতে আসছে স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’

বিনোদন ডেস্ক    ১৪ মার্চ ২০২৬, ১১:০৪ এ.এম.
ক্যাকটাস সিরিজের ট্রেলারে নতুন লুকে মেহজাবীন ও প্রীতম- ছবি: সংগৃহীত

ঈদে দর্শকদের জন্য নতুন স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’ নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিরিজে তার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। শিহাব শাহীন নির্মিত এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে দেখা যাবে।

‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন, হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন নিজেই। আজ প্রকাশিত হয়েছে সিরিজের ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

ট্রেলারে দেখা যায়, সিরিজের কেন্দ্রীয় চরিত্র মানসিভ (অভিনয় করেছেন প্রীতম হাসান) একজন হ্যাকার। যদিও সে কয়েদি হিসেবে সময় কাটিয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংকট মোকাবিলার জন্য সরকারের সহযোগিতায় আবার হ্যাকিং-এর ময়দানে নামতে হয় তাকে। প্রীতম জানান, মানসিভের চরিত্রের যাত্রা দর্শকদের জন্য খুবই আকর্ষণীয়, শেষ পর্যন্ত এটি তাকে কোথায় নিয়ে যায়, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করবেন।

অপরদিকে, মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। এ চরিত্রে তাকে দেখা যাবে নতুন অবতারে-শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশনপূর্ণ লুকে। মেহজাবীন বলেন, “এই সিরিজে আমার চরিত্রটি অত্যন্ত ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।” নির্মাতার কথায়, ‘ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হিসেবে তৈরি হচ্ছে।

মেহজাবীন ও প্রীতম ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু ও সানজিদা তাসনীম প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’