• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নবাবগঞ্জে হঠাৎ বৃষ্টিতে ঈটভাটায় ব্যাপক ক্ষতি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ০৫:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে হঠাৎ বৃষ্টিতে ১১টি ইটভাটার প্রায় ৬০ লাখ তৈরি করে রাখা কাঁচা ইট বিনষ্ট হয়েছে। এতে করে ইটভাটা মালিকরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।

গত শুক্রবার (১৩ মার্চ) ভোরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ওই ইটগুলো নষ্ট হয়। আমের মুকুল ও উঠতি আলুরও ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের দোমাইল এলাকায় ইটভাটা মালিক মোঃ আহসান হাবিবের ইটভাটায় তৈরি করে রাখা প্রায় ৬০ লাখ কাঁচা ইট হঠাৎ বৃষ্টিতে গলে যায়।

তিনি বলেন, কিছু বুঝে ওঠার আগেই এ ধরনের বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে পোড়া ইট বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ হাজার টাকায়।

শুক্রবার বিভিন্ন ঈট ভাটায় গিয়ে দেখা যায়, নবাবগঞ্জ উপজেলায় প্রায় ১১টি ইটভাটায় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

হঠাৎ বৃষ্টিতে প্রতিটি ইটভাটায় দুই থেকে আড়াই লাখ কাঁচা ইট ক্ষতিগ্রস্ত হয়েছে। গলে মাটির সঙ্গে মিশে গেছে। এসব কয়েকদিনের মধ্যে ইটভাটায় পোড়ানোর কথা ছিল।

উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকার ইটভাটা মালিক সালাহ উদ্দিন মাছুম জানান, হঠাৎ বৃষ্টিতে প্রতিটি ইটভাটায় কমবেশি ক্ষতি হয়েছে।

ইটভাটা মালিকের একটি সূত্র জানায়, এ বৃষ্টিতে উপজেলার ১১টি জিগজাক ইটভাটার ৫০ লক্ষ কাঁচা ইট গলে গেছে।

ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ইটভাটা মালিকরা। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানিতে গলে গেছে। এ ছাড়া পোড়ানোর আগে সারিবদ্ধ করে রাখা শুকনো ইটগুলোও নষ্ট হয়ে গেছে।

এ ব্যাপারে ঈটভাটা মালিক সমিতির সভাপতি সালাহ উদ্দিন মাছুম জানান, এমন করে হঠাৎ বৃষ্টি শুরু হবে, কেউই বুঝে উঠতে পারিনি। হঠাৎ বৃষ্টির কারণে লাখ লাখ কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। ইটভাটায় পর্যাপ্ত পরিমাণ পলিথিন ছিল না। তবে কিছু কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হলেও নিচে পানি জমে তা নষ্ট হয়ে গেছে। ১১টি ভাটার কাঁচা ইট বৃষ্টিতে নষ্ট হয়ে আনুমানিক প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

ইটভাটা মালিকদের একটি সূত্র জানায়, বৃষ্টির কারণে উপজেলায় ক্ষতির মুখে পড়েছেন প্রায় ১১টি ইটভাটার মালিকরা। এ কারণে বাজারে ইটের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী