• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাইবান্ধায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে ‌‘গাইবান্ধা জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’-এর শুভ উদ্বোধন উপলক্ষে জেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

 র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ভিওডি বাংলা/ইমন মিয়া/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালের আগৈলঝাড়ায় অনিয়মের অভিযোগে ব্রিজের অংশ ভেঙে তদন্তে মেলে বাঁশের কঞ্চির ব্যবহার। ছবি: সংগৃহীত
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ
ফাইল ছবি
বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত
মেঘনায় বিকল লঞ্চ, ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ