• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সামাজিক মাধ্যমে সময় নষ্ট করছি: আমির খান

বিনোদন ডেস্ক    ১৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পি.এম.
বলিউড তারকা আমির খান। ছবি: সংগৃহীত

রূপালি পর্দায় তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত। অভিনয়ের নিখুঁত দক্ষতা ও গল্প নির্বাচনের ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির কারণে সব সময়ই আলাদা করে নজর কাড়েন বলিউড তারকা আমির খান। ‘তারে জামিন পার’ থেকে ‘থ্রি ইডিয়টস’—প্রতিটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি শুধু বিনোদনই দেননি, দর্শকদের সামনে তুলে ধরেছেন সমাজ ও জীবনের নানা বাস্তবতা।

তবে এবার কোনো চলচ্চিত্র নয়, নিজের জীবনের একটি বাস্তব অভ্যাস নিয়ে খোলামেলা কথা বলে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘লোকমত মহারাষ্ট্রিয়ান অব দ্য ইয়ার’ অনুষ্ঠানে অংশ নিয়ে বর্তমান প্রজন্মের ডিজিটাল অভ্যাস ও এর নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন আমির খান।

নিজের দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, আগে তিনি সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি বই পড়তেন। শুটিংয়ে যাওয়ার পথে কিংবা সকালের নাশতার সময় ব্যস্ততার মাঝেও পড়ার অভ্যাস ছিল। কিন্তু এখন তিনি কখনো ভিডিও দেখার মাধ্যমে সময় কাটান, আবার কখনো সামাজিক মাধ্যমে ছোট ছোট ভিডিও দেখতে ব্যস্ত হয়ে পড়েন।

তার ভাষায়, সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় দেওয়া ঠিক নয়—এ কথা জানলেও অনেক সময় তিনি নিজেও সেই অভ্যাস থেকে বের হতে পারেন না।

আমির বলেন, বিভিন্ন মাধ্যমে এমনভাবে আকর্ষণীয় ভিডিও সামনে আসে যে মানুষ সহজেই তাতে ডুবে যায়। এটি অনেকটা মানুষকে সম্মোহিত করার মতো।

তিনি বলেন, তিনি সামাজিক মাধ্যমের বিপক্ষে নন, তবে এর ব্যবহার নিয়ে এখনই ভাবার সময় এসেছে। বিশ্বের অনেক দেশ শিশুদের সুরক্ষার জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহারে কঠোর পদক্ষেপ নিচ্ছে। কারণ অতিরিক্ত ব্যবহার শিশুদের মন ও মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, অপরাধ বা দুর্নীতি শুধু একটি দেশের সমস্যা নয়; এটি মানুষের মানসিকতারও একটি দিক। দুর্নীতি শুধু অর্থনৈতিক নয়, চিন্তা ও মনস্তত্ত্বের ক্ষেত্রেও হতে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’