• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৮২৬

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ১০:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬ জনে দাঁড়িয়েছে। চলতি মাসের ২ মার্চ থেকে দেশজুড়ে চলমান এসব হামলায় আহত হয়েছেন আরও ২ হাজার ৯ জন।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় নিহতদের মধ্যে ৬৫ জন নারী ও ১০৬ জন শিশু রয়েছে।

এ ছাড়া বুরজ কালাউইয়ার একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ দুই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিহত চিকিৎসাকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরাসরি হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটিতে এখন পর্যন্ত পাঁচটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি