• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

কমলাপুর থেকে ট্রেন সময়মতো ছাড়ছে

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ১১:০৮ এ.এম.
কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়-ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করতে রাজধানীবাসী বাড়ি ফিরতে শুরু করেছে। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘরমুখো যাত্রীদের ভিড়ে মুখরিত।

রোববার (১৫ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গত কয়েক বছরের অভিজ্ঞতা অনুযায়ী ট্রেন ছাড়তে বিলম্ব হওয়া একটি সাধারণ দৃশ্য হলেও এবার ঈদযাত্রার শুরুতেই ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়মতো স্টেশন ছেড়ে যাওয়ায় যাত্রীরা স্বস্তি এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হওয়ায় অনেক অভিভাবক পরিবারের সঙ্গে গ্রামে রওনা হয়েছেন। যদিও স্টেশনে যাত্রীদের চাপ বেশি ছিল, তবুও বড় ধরনের বিশৃঙ্খলা বা শিডিউল বিপর্যয় দেখা যায়নি। তবে কিছু যাত্রী জানিয়েছেন, কয়েকটি ট্রেনের বগিতে আসনের নম্বর না থাকায় সঠিক আসন খুঁজে পেতে তারা কিছুটা ভোগান্তির মুখে পড়েছেন।

ঈদ উদযাপনের পাশাপাশি মানুষ ইতিমধ্যেই উৎসব শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা সহজ করার জন্য বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করছে। রোববার (১৫ মার্চ) থেকে অনলাইনে ২৫ মার্চের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি প্রতিরোধে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়।

এর আগে ১৩ মার্চ বিক্রি হয়েছিল ২৩ মার্চের টিকিট এবং ১৪ মার্চ বিক্রি হয়েছিল ২৪ মার্চের টিকিট। এছাড়া ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ২৬ থেকে ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে নির্ধারিত হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী