• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসরায়েলের একাধিক শহরে হামলা, বড় বিস্ফোরণ বাহরাইনে

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ১১:২৭ এ.এম.
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। আগের ছবি

ইসরায়েল জানিয়েছে, ইরানের অভ্যন্তর থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আকাশপথে আসা এই হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে দেশটির নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদের আঘাত হানার ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ। এক পুলিশ মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত স্থানগুলো আলাদা এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্য ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে।

তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

এদিকে বাহরাইনের রাজধানী মানামায় ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।

বাহরাইন কর্তৃপক্ষের দাবি, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত তারা ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। এসব হামলায় বাহরাইনে দুইজন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান