• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ছেলের নাম পরিবর্তন, পারিবারিক দ্বন্দ্বের ইঙ্গিত

বিনোদন ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ০১:৪১ পি.এম.
ছেলে জ্যাসন সঞ্জয় ও থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

সাফল্য আর ভক্তদের উচ্ছ্বাসে ঘেরা জীবনেও ব্যক্তিগত জীবনের অন্ধকার যেন পিছু ছাড়ছে না দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জনের মধ্যেই তার দাম্পত্যে ঝড় বইছে, আর সেই ঝড়ের মধ্যে শিরোনামে এসেছে স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদের মামলা।

এদিকে নতুনভাবে সামনে এসেছে পারিবারিক টানাপোড়েনের ইঙ্গিত। জানা যায়, ছেলে জ্যাসন সঞ্জয়ের বাবার সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। নীরব পরিচালক হিসেবে পরিচিত জ্যাসন সম্প্রতি নিজের নাম থেকে বাবার নামের আদ্যাক্ষর ‘ভি’ সরিয়ে দিয়েছেন। তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানের নামের আগে বাবার নামের আদ্যাক্ষর রাখার প্রচলন রয়েছে। সঞ্জয়ের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে—পারিবারিক দ্বন্দ্ব কি এবার প্রকাশ্যে এসেছে? 

সূত্রের খবর, জ্যাসন এবার মা সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কেউ মুখ খোলেননি। এছাড়া সামাজিকমাধ্যমে গুঞ্জন রয়েছে যে, বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরালো হওয়ার পর জ্যাসন বিজয়কে ‘আনফলো’ করেছেন।

বিচ্ছেদ মামলাটি আদালতে চলছে। আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ওই দিন অনুষ্ঠিত হবে। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকে বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। বারবার প্রতিশ্রুতি দিলেও বিজয় সেই সম্পর্ক থেকে বের হননি।

সম্প্রতি নারী দিবসের এক অনুষ্ঠানে বিজয় ভক্ত ও সমালোচকদের উদ্দেশে বলেছেন, “অযথা মাথা ঘামাবেন না, যা রটছে রটতে দিন।” সব মিলিয়ে দীর্ঘদিনের সুখী দম্পতি হিসেবে পরিচিত বিজয় ও সঙ্গীতার বিচ্ছেদ এবং ছেলের কঠোর অবস্থান দক্ষিণী সিনেমা পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’