• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঈদের আগমুহূর্তে অসহায়, দুস্থ, নির্যাতিত ও সংখ্যালঘু পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হচ্ছে—এ সহায়তা দল নয়, যোগ্যতার ভিত্তিতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার, ১৭ মার্চ রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকা-০৬ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গুম পরিবার, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, সারা দেশে ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য ঈদের আগেই সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নানা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সরকার গঠনের এক মাসের মধ্যেই রমজান মাসে এসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভুলে যাওয়া হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ভাতা প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও এ ধরনের সেবামূলক কাজ করে আসছে এবং সরকার গঠন করায় এ কার্যক্রমের পরিধি বৃদ্ধি পেয়েছে।

ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে অভিযোগ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, দলীয় নেতাকর্মীরা কার্ড পেয়েছিলেন বলে অভিযোগ উঠছে—এ অভিযোগ সম্পূর্ণ অসত্য।

তিনি বলেন, ‘যে কেউ যদি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করে, তাহলে সে তা পাবে—সে দলীয় হোক বা না হোক।’ তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে থাকে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর দলীয় পরিচয় বিবেচ্য নয়; বরং যারা সহায়তার জন্য যোগ্য, তাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে কোনো ব্যক্তি দলীয় কর্মী হলেও এবং যোগ্যতা থাকলে সহায়তা পাওয়ায় দোষের কিছু নেই।

ভিওডি বাংলা/সবুজ/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
মহাখালীতে টিকিটি আছে বাস নেই, সায়েদাবাদে বাস খালি যাত্রী নেই
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার