• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ মার্চ ২০২৬, ০৪:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, তার গাড়িচালক ও একজন ব্যক্তিগত সহকারী।  ঢাকা থেকে সংসদীয় এলাকা কুড়িগ্রাম যাওয়ার পথে মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে গেছে ব্যক্তিগত গাড়িটি।  

এমপি মুজাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। এবং তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, এমপিকে নিয়ে গাড়িটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।  এ সময় সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।  দুর্ঘটনার পর দুটি গাড়িকেই উদ্ধার করে স্থানীয় একটি ফিলিং স্টেশনে রাখা হয়েছে।  ট্রাকচালক পালিয়ে গেছেন।

কাউনিয়া থানার ওসি মো. নাজমুল হক বলেন, ঢাকা থেকে কুড়িগ্রামে ফেরার পথে কাউনিয়ার বেইলি ব্রিজ বাস স্ট্যান্ড এলাকায় রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে এমপির গাড়ির সংঘর্ষ হয়।  তবে এমপি নিজে সুস্থ রয়েছেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ সুস্থ অবস্থায় তার নিজ বাসভবনে আছেন।

ভিওডি বাংলা/আরআর 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২