• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শৈশব-কৈশোরের স্মৃতিময় কলোনিতে ফিরে আবেগাপ্লুত ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শৈশব-কৈশোরের স্মৃতিময় কলোনিতে ফিরে আবেগাপ্লুত হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, ‘আমার বাসা ফকিরাপুলে হলেও আমার বেড়ে ওঠা এই কলোনিতে। জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা এখানে কেটেছে। তাই এখানে এলেই নস্টালজিয়ায় ভুগি।’

মঙ্গলবার (১৭ মার্চ) প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘এখনো মনে হয়, যদি সেই সময়টাতে ফিরে যেতে পারতাম, তাহলে সবচেয়ে ভালো লাগত। কিন্তু সেটি আর সম্ভব নয়।’

ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরান ঢাকায় কয়েকটি কর্মসূচি ছিল। তারপরও চেষ্টা করেছি এখানে আসতে। আল্লাহর কাছে শুকরিয়া—আপনাদের সঙ্গে দেখা হয়েছে, এটাই বড় পাওয়া।’

ডিএসসিসি প্রশাসক বলেন, তাঁর দায়িত্ব জনগণের কাছ থেকেই এসেছে। ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। এখন জনগণের ভোটেই আমাকে নির্বাচিত হয়ে আসতে হবে।’

এলাকার প্রতি নিজের টান উল্লেখ করে তিনি বলেন, ‘এই কলোনিকে আমি আমার নিজের এলাকা মনে করি। এখানে ছোট-বড় সবাই মিলে একসঙ্গে বড় হয়েছি।’

তিনি আরও বলেন, রাজনীতির চেয়ে মানুষের সম্পর্কই বড়। ‘কে কোন দল করে, সেটা বড় বিষয় নয়—আমরা সবাই একই এলাকার মানুষ।’

আসন্ন নির্বাচনে সমর্থন চেয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, মতিঝিলবাসী সবাই আমাকে পাশে রাখবেন। আপনাদের বিশ্বাসই আমার শক্তি।’

তরুণ সমাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। ‘মাদক থেকে তরুণদের দূরে রাখতে হলে তাদের মাঠে ফিরিয়ে আনতে হবে।’

তিনি সামাজিক সংগঠনগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, সম্মিলিত উদ্যোগেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

নগর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সুযোগ পেলে পুরান ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব। ‘আল্লাহ যদি সুযোগ দেন, কয়েক বছরের মধ্যেই পুরান ঢাকার দৃশ্যমান পরিবর্তন আনা যাবে,’ বলেন তিনি।

বক্তব্যের শেষে তিনি অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন এবং এলাকার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী