• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পাহাড়তলীতে পেশাদার ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ০১:১৭ পি.এম.
রাউজানের পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নে অভিযান চালিয়ে পেশাদার ডাকাদের করেছে পুলিশ-ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের রাউজান থানার পাহাড়তলী ও বাগোয়ান এলাকায় এক পেশাদার ডাকাত চক্রের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা ও স্থানীয় সহযোগিতায় দ্রুত অভিযান পরিচালনা করে এই সফলতার সংবাদ মিলেছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাউজান থানার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় আহমদ হোসেন বাবুলের দুইতলা বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

১৪ থেকে ১৫ জনের একটি সজ্জিত ডাকাত দল সিঁড়িঘরের ওপরের ফাঁকা স্থান দিয়ে বাড়িতে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা নগদ অর্থ, স্বর্ণালংকার, এমিটেশন গহনা এবং মোবাইল ফোন লুণ্ঠন করে পালানোর চেষ্টা করে। 

ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে একাধিক টিম গঠন করা হয়। গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত আসামিদের শনাক্ত করা সম্ভব হয়। রাতভর অভিযান চালিয়ে পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি লকেটসহ চেইন, একটি জোড়া কানের দুল, ১৩টি হাতের চুড়ি, তিনটি ব্রেসলেট, একটি হাতঘড়ি, নগদ ৪ হাজার ৯৮৪ টাকা এবং একটি রেডমি মোবাইল ফোন। এছাড়া উদ্ধার হয়েছে ডাকাতির সরঞ্জাম হিসেবে একটি স্ক্রু ড্রাইভার, প্লাস ও রেঞ্চ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য। চক্রটির মূলহোতা ফজর আলী ওরফে বাটন ওরফে ডিপজল বর্তমানে পলাতক রয়েছেন। তিনি দেশের বিভিন্ন এলাকার অপরাধীদের সঙ্গে যোগাযোগ করে ডাকাতির পরিকল্পনা করেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল আহমেদ জানান, “ঘটনার দিন সকালে আসামিরা বিভিন্ন যানবাহনে চট্টগ্রামে প্রবেশ করে এবং সন্ধ্যার পর আলাদা আলাদা হয়ে পাহাড়তলী এলাকায় অবস্থান নেয়। রাত ১১টার দিকে তারা ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়ে গভীর রাতে পরিকল্পিতভাবে ডাকাতি সংঘটিত করে।”

এই ঘটনায় রাউজান থানায় দণ্ডবিধির ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী