• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরিদপুরে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, ব্যবসায়ী নিহত

ফরিদপুর প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ০২:৫০ পি.এম.
ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়া তরমুজ বোঝাই পিকআপ-ছবি-ভিওডি বাংলা

ফরিদপুরে ভোরবেলায় সড়ক দুর্ঘটনায় এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের চন্ডিপুর গ্রামের রুবেলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান ফরিদপুর থেকে খানখানাপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপে থাকা খানখানাপুর বাজারের তরমুজ ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ আলী শেখ ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় মোহাম্মদ আতিয়ার (৪২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

নিহত ইউসুফ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২